২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিশু সদনে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে'

দেশের শিশু সদনগুলোতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিশু সদনগুলোতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'মানবাধিকার লঙ্ঘনের অতীত এবং বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পোয়েটস ক্লাব। মিজানুর রহমান বলেন, "দেশের শিশু সদন তথা এতিমখানায় শিশুর একবেলা খাওয়ার জন্য মাথাপিছু এক টাকা ৩৮ পয়সা বরাদ্দ থাকে।" অপ্রতুল এ বরাদ্দের ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, "বর্তমান বাজার দরের তুলনায় একজন মানুষ এক টাকা ৩৮ পয়সা দিয়ে কি খাবার খেতে পারে তা অনুমান করা যায়।" এতিমখানার শিশুদের খাবার গ্রহণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "তাদের ক্ষেত্রে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।" এ দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ লুণ্ঠন কিংবা বিদেশে পাচারের ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, "মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম কারণ দুর্নীতি। দুর্নীতি বন্ধ না হলে মানবাধিকার লঙ্ঘনও বন্ধ হবে না।" যারা দুর্নীতি করে তাদের রাজনীতি করারও অধিকার নেই বলে মন্তব্য করেন মিজানুর রহমান। তিনি বলেন, "মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক ন্যায় বিচার অত্যন্ত জরুরী। প্রত্যেক ব্যক্তি দায়িত্ব সচেতন থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।" ১৯৭২ সালে প্রণীত সংবিধান অক্ষুন্ন থাকলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কম হতো মন্তব্য করে তিনি বলেন, "সংবিধানেই বলা আছে আমরা সমতা, সামাজিক ন্যায় বিচার ও মানবসত্ত্বা রক্ষার জন্য মুক্তিযুদ্ধ করেছি।" "তাই একজন নাগরিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কিংবা বসতভিটা থেকে উচ্ছেদ হলে তার মর্যাদা ভূলুণ্ঠিত হয়। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন", বলেন মিজানুর রহমান। একজন কৃষক বীজ কিংবা সারের অভাবে চাষ করতে না পারলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ওই কৃষক ঋণের দায়ে জর্জরিত হলে তাও মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, স্কুল কলেজের পাঠাগার ঠিকমতো ব্যবহার হয় কিনা স