২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা বণিক সমিতির নির্বাচন

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 06:24 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনার আফজাল হোসেন ফলাফল ঘোষণা করেন। শনিবার সকাল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল বলে চেম্বার কর্মকর্তারা জানান। নির্বাচনে শাহজাদা-শাহান-শান্তি প্যানেলের অর্ডিনারি গ্র"পে ১১, অ্যাসোসিয়েট গ্র"পে ৫ জন, প্রতিদ্বন্দ্বী রাজু-বাদশা-লিটন প্যানেলের এ দুই গ্র"পে একজন করে নির্বাচিত হন। শাহজাদা-শাহান-শান্তি প্যানেলে অর্ডিনারি গ্র"পে নির্বাচিতরা হলেন- বর্তমান সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, নাজির হোসেন প্রধান, মকছুদার রহমান শাহান, শহিদুল ইসলাম শান্ত, সাইদুর রহমান বাবু, নির্মল কুমার সাহা, কাজী হামিদুল হক, সুদেব কুমার চৌধুরী, নওশের আলম, শরীফ মো. সুমন হক্কানী ও দুলাল রায়। এসোসিয়েট গ্র"পে জেতেন- আব্দুর রশিদ, মোক্তাদুর রহমান মিঠু, এসএম রাশেদ মোস্তফা জুয়েল, আবুল কালাম হক্কানী ও খন্দকার মোস্তাক আহমেদ। এই দুই গ্র"পে রাজু-বাদশা-লিটন প্যানেলে জেতেন যথাক্রমে জিয়াউল আলম ও মো. সবুজ মিয়া। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেম্বারের নিজস্ব কার্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। আগামী ৬ ডিসেম্বর চেম্বার ভবনে নির্বাচিতদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.