২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির মিছিলে হামলার অভিযোগে খুলনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

খুলনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মিছিলে হামলার অভিযোগে খুলনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্রমিক দলকর্মী মো. অহিদ শেখ রোববার রাতে নগরীর দৌলতপুর থানায় এ মামলা (নম্বর-২) করেন বলে পুলিশ জানিয়েছে। দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, গত ৩০ নভেম্বর হরতাল চলাকালে নগরীর মহসিন মোড়ে বিএনপির মিছিলে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয় বলেও তিনি জানান। আসামিরা হলেন- অটোরিকশা চালক ইউনিয়নের নেতা সোহরাব হোসেন দাদো, শ্রমিক লীগ নেতা হারুন অর রশীদ, শেখ সোলায়মান, শেখ আকরাম হোসেন, আশরাফুল ইসলাম খোকন, মোন্তাজ আলী বাছা, শেখ মো. মঈন, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বন্দ, মোবাখের কাজী, জামাল চৌধুরী, বাতেন শিকদার, মো. সেলিম, এস এম শরিফুল ইসলাম খোকা, সোহেল সরদার, শেখ নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মজনু, ইফতাদুল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম খান, আব্দুল হক, মোজাম্মেল হক হাওলাদার ও সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.