২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৭তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৭তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে রোববার। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতের এক হোটেলে এ রাজনীতিবিদ মারা যান। সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রোববার সকালে আওয়ামী লীগ, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় গণতান্ত্রিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হাইকোর্ট প্রাঙ্গণে সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানায়। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও জাতীয় গণতান্ত্রিক লীগসহ কয়েকটি সংগঠন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বলতর নাম। তিনি আজীবন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। গণতন্ত্রকে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।" শেখ হাসিনা তার বাণীতে বলেন, "অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসা