২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই বাড়িতে ডাকাতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার রাতে উপজেলার পশ্চিম কাউনিয়া ও চর মান্দারী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ২৭ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা ও ৫ হাজার সৌদী রিয়েল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। রোববার দুপুরে চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কাজী আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। সৌদী প্রবাসী বাদল জানান, রাত পৌনে ২টার দিকে ১৫/২০ জনের মুখোশপরা সশস্ত্র ডাকাত তার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এসময় ডাকাতরা তার মা, স্ত্রী ও ছোট ভাই মুকুলকে বেঁধে ফেলে। ডাকাতরা তার স্টিলের আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৭০ হাজার টাকা, ৫ হাজার সৌদী রিয়েল ও ৩টি মোবাইল ফোন সেট নিয়ে যায় বলে জানান তিনি। এদিকে এই ঘটনার এক ঘণ্টা পর পাশের চর মান্দারী গ্রামে মানবাধিকার সংগঠক ড. শাহজাহানের বাসায় ডাকাতি হয়। শাহজাহান জানান, ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে ঢুকে ঘরের সবাইকে বেঁধে ফেলে। তারা নগদ ২১ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.