২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে বিকালে

নবম সংসদের সপ্তম অধিবেশন বসছে রোববার বিকালে, যাতে বিরোধী দলের যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 04:38 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের সপ্তম অধিবেশন বসছে রোববার বিকালে, যাতে বিরোধী দলের যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিএনপি নেতারা সংসদে যোগ না দেওয়ার কথা আগে থেকে বলে আসছেন। তবে শনিবার স্পিকার আব্দুল হামিদের সঙ্গে বৈঠকের পর বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তারা এ বিষয়ে রোববার তাদের সিদ্ধান্ত জানাবেন। প্রধান বিরোধী দল চতুর্থ অধিবেশন থেকে লাগাতার সংসদ বর্জন করে আসছে। সংসদে সামনের সারিতে আসন বাড়ানোর দাবিতে বিএনপির সংসদ বর্জনের শুরু হলেও পরে এর সঙ্গে অনেক দাবি যোগ হয়। বিএনপি বলে আসছে, সংসদে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদ থেকে তার দলের পদত্যাগেরও ইঙ্গিতও স