২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল সদর উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন। টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে উপজেলার তারুটিয়া ভাতকুড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনায় নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বিশ্বাস বাথুলি গ্রামের রঞ্জিত সরকার (৩৫), তার স্ত্রী মালতী সরকার (২৭) ও ছেলে পার্থ সরকার (১০) এবং একই গ্রামের অটোরিকশা চালক অমিতাভ সরকার (৩৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইল থেকে করটিয়াগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫২ ঘ.