২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাকাকে গ্রেপ্তার না করলে আত্মহত্যা'

ডিসেম্বরের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আবু তাহের উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আবু তাহের উদ্দিন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু তাহের বলেন, "বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যে রাজাকার সাকাকে গ্রেপ্তার না করলে দেশবাসীকে সাক্ষী রেখে এবং তাদের ওপর বিচারের ভার দিয়ে ৩১ ডিসেম্বর আমি প্রকাশ্যে আত্মাহুতি দেব।" সাকা চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি অনশন পালনেরও ঘোষণা দেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ২০০৯ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে সাকা চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আবু তাহের। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপারদের অভিযোগ তদন্ত করতে স