২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচ গ্রামে কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচ গ্রামে কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা কুপুরের কবলে পড়ে বলে বলে এলাকাবাসী জানায়। তারা জানায়, বেওয়ারিশ পাগলা কুকুর নিধনে জরুরিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে থেকে শুক্রবার দুপুর পর্যন্তকুকুরের কামড়ে উপজেলার চনপাড়ায় চারজন, কায়েতপাড়ায় দুজন, গোলাকান্দাইলে একজন, তারাব পৌর এলাকায় তিনজন, হরিনায় একজন, হাটাবোতে তিনজন আহত হয়েছে। আহতদের অধিকাংশই শিশু। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডা. গোলজার হোসেন জানান, ইদানীং কুকুরের কামড়ানোর ঘটনা বেড়ে গেছে। কুকুরে কামড়ের রোগী মাঝে মধ্যেই হাসপাতালে আসে। তাদেরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। তবে টিকার স্বল্পতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.