২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধুকে কুপিয়ে হত্যা

নাটোর সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নাটোর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, যৌতুকের জন্য উপজেলার ঋষি নওগাঁ গ্রামের মমতাজ (৩৫) নামের এই গৃহবধূকে বৃহস্পতিবার রাতে হত্যা করেছে তার স্বামী রওশন আলী ওরফে নশু মিয়া। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সদর থানা পুলিশ জানায়, মমতাজের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে আছে। মমতাজের বাবা মোজাফ্ফর হোসেন অভিযোগ করেছেন, তার মেয়েকে যৌতুকের জন্য জামাই নিজে কুপিয়ে হত্যা করেছে। বিয়ের পর থেকেই তিনি যৌতুক আদায় করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.