গাইবান্ধা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার হাজার নয়শ' মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে রংপুর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুক্রবার শুরু হয়েছে।
গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত চিনিকলটির আখ মাড়াই উদ্বোধন করেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা সাংবাদিকদের জানান, চলতি বছর ৪৫ দিনে ৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। চিনি অহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ।
মাড়াই উদ্বোধন উপলক্ষে মদন মোহন সাহার সভাপতিত্বে মিল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন- গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোনোয়ার হোসেন চৌধুরী, চিনি ও খাদ্য শিল্প সংস্থার কর্মকর্তা মাসুদার রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24