জামালপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরের বকুলতলা থেকে মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রসহ এক তরুণকে আটক করেছে পুলিশ।
আটক শামীম জামান খান মার্টিন শহরের মাতৃসদন রোডের সফিউর রহমান খান স্বপনের ছেলে।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আব্দুল মতিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্টিন বকুলতলা এলাকায় তার বান্ধবী সাবরিনা নবী সারার বাড়িতে যান তার সঙ্গে দেখা করতে।
তাদের ঘরে তিনি এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পিস্তল ও গুলিসহ মার্টিনকে আটক করে।
পুলিশ জানায়, আটক করা পিস্তল মার্টিনের বাবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24