২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলের পল্লীতে সংঘর্ষ

ডাকাতির ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এবং তেরকান্দা গ্রামের লোকদের মধ্যে এ সংঘাত হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। সরাইল পুলিশ বলেছে, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে ২০ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বরকত (৩২) রহিস (২৯), শাকিব (২৮) ও হুমায়ুন (৪০)। মোহাম্মদ রিপন মিয়া নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে সরাইল-তেরকান্দা সড়কে বেশ কয়েকটি সিএনজিচালিত টেম্পুতে ডাকাতি হয়। সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়ার গ্রামের স' মিল শ্রমিক খসরুকে তেরকান্দার লোকজন ডাকাত সন্দেহে মারধর করে। এর জের ধরে দুই গ্রামবাসী সকাল ৯টার দিকে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস এবং ২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.