ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও আওয়ামী লীগের সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য মারা গেছেন।
সোমবার কোলকাতার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
চিত্রা ভট্টাচার্য প্রয়াত বিচারপতি দেবেশ ভট্টাচার্যের সহধর্মিণী এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের মা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী চিত্রা ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ হাসিনা টোকিও থেকে পাঠানো এক শোকবার্তায় চিত্রা ভট্টাচার্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রীর দায়িত্বও পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এইচএ/২৩১৪ ঘ.
bdnews24