চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের আজাইপুর মহল্লায় সোমবার চোর সন্দেহে এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করেছে।
নিহত ইয়াসিন আলী (২০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার তৌফিজুল হোসেনের ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক মো. সাইদ বলেন, ভোরে ইয়াসিন আজাইপুর মহল্লার একটি মুদি দোকানে চুরি করতে ঢোকেন। স্থানীয়রা হাতেনাতে ধরে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
আধুনিক সদর হাসপাতালে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24