ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার করা আদালত অবমাননার আবেদনটির ওপর শুনানি মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ আদেশ দেন।
এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেয় একই আদালত।
এর মধ্য দিয়ে খালেদার বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদনও খারিজ হয়ে যায়।
খালেদার বাড়ি ছাড়া নিয়ে সোমবার চারটি আবেদন
bdnews24