২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বারের সভাপতি মাসুদ, সম্পাদক আনিস

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শেখ মাসুদ হোসেন রণি সভাপতি এবং আনিসুর রহমান পপলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 06:11 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

খুলনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শেখ মাসুদ হোসেন রণি সভাপতি এবং আনিসুর রহমান পপলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ পাঁচটিতে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ নয়টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়। শেখ মাসুদ হোসেন রনি ৫০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এস এম মঞ্জুর উল আলম পান ৩৫৬ ভোট। আনিসুর রহমান পপলু ৪৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এস এম মুজিবর রহমান পান ৩৭২ ভোট। অপর নির্বাচিতরা হলেন- সহসভাপতি তছলিমা খাতুন ছন্দা, গোলাম মোহাম্মদ, যুগ্ম-সম্পাদক মোল্লা সেলিম রশীদ, লাইব্রেরি সম্পাদক এজাজুল হাসান শিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোল্লা আবেদ হোসেন। সাত সদস্যে হলেন- রওশন আরা খাতুন, এস এম কামাল হাসান, শাকেরিন সুলতানা, সুমনা হাসান, তাপস কুমার রাহা, সৈয়দা রেবেকা বেগম ও মো. মহাসিন মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.