২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীর হোটেল থেকে লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ফজলে রাব্বি (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ফজলে রাব্বি (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাব্বি পাবনার শিবরামপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। শনিবার সকাল ১১টার দিকে যাত্রাবাড়ি থানা এলাকার 'সাথী আবাসিক হোটেলের' দ্বিতীয় তলার টয়লেট থেকে রাব্বির মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হোসেন। হোটেলের রেকর্ড বই থেকে জানা যায় ফজলে রাব্বি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী পরিচয় দিয়ে হোটেলের ১১৯ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল বয় রানা পুলিশকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় তলার একটি টয়লেটে যান রাব্বি। কিছুক্ষণ পর তিনি বের না হলে তাকে ডাকাডাকি করা হয়। পরে সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/পিডি/১৭৪২ ঘ.