মুন্সীগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম উত্তর মুরমা শ্যামসুন্দর আখড়া মন্দিরে শুক্রবার রাতে চুরি হয়েছে।
বুধবার রাতে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে লোকনাথ ও শশ্মান মন্দিরে আরেকটি চুরির ঘটনা ঘটে।
শুক্রবার গভীর রাতে শ্যামসুন্দর আখড়া মন্দিরটির ৩টি তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি মদন গোপাল পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চোরেরা মন্দির থেকে প্রায় দেড়শ' বছরের পুরনো স্বর্ণ ও রূপাসহ আটটি অষ্টধাতুর মূল্যবান মূর্তি, দান বাক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকা এবং ছয় ভরি ওজনের রূপার গহনা নিয়ে গেছে।"
টঙ্গীবাড়ীর লোকনাথ ও শশ্মান মন্দিরে যে দলটি চুরি করেছিলো তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোর চক্রটির সদস্যদের ধরতে এবং চুরি যাওয়া মূর্তিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৩৩ ঘ.
bdnews24