ঝিনাইদহ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলায় চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে লোকজন।
পুলিশ জানায়, উপজেলার খামারাইল গ্রামে বৃহস্পতিবার রাতে জীবন মণ্ডল (১৮) নামের এই তরুণকে পেটায়।
পরে আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জীবন একই গ্রামের মসলেম মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী নূর মোহাম্মদের বাড়িতে ধান চুরি করতে যায়- এ সন্দেহে গ্রামের লোকজন জীবনকে পেটায়।
ওসি জানান, তার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24