নারায়ণগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংঘর্ষে আহত একজন মারা গেছেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ফতুল্লার শাসনগাঁও মুসলিমনগর এলাকায় এই সংঘর্ষ ১০ জন আহত হয়।
পুলিশ নান্টু ওরফে নান্টু কসাইসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে নান্টু ছাড়া বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার রাতে নান্টু কসাই নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। নান্টু মুসলিমনগর এলাকার লতিফ কসাইয়ের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বদরুদ্দৌজা সাংবাদিকদের জানান, নান্টুকে অসুস্থ অবস্থায়ই কারাগারে আনা হয়েছে।
নান্টুর স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করেন, ঘটনার দিন প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে পঞ্চবটি দোকান থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পেটায়।
পুলিশের উপস্থিতিতে তার স্বামীকে মারধর করলেও পুলিশ নীরব ছিলো বলেও তিনি অভিযোগ করেন।
ফতুল
bdnews24