২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণলীগ নেতার বস্তাবন্দি লাশ

হবিগঞ্জ সদর থানা তরুণলীগের আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলাম পাভেলের (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর থানা তরুণলীগের আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলাম পাভেলের (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পাভেলের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে। তিনি শহরের ইনাতাবাদ এলাকায় থাকতেন। এ ঘটনায় আব্দুল কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পারিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সরকার সমর্থক তরুণলীগ নেতা পাভেল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার দুপুরে পাভেলের লাশ পুরাতন হাসপাতাল এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও দৈনিক লোকালয় বার্তা পত্রিকা ভবনের মাঝখানে লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ও হবিগঞ্জ দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিললুর রহমান সাংবাদিকদের বলেন, হত্যাকারী যে-ই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০১ ঘ.