২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পোশাকের দোকানে আগুন

নগরীর মশিউর রহমান মার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে বৃহস্পতিবার আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

খুলনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মশিউর রহমান মার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে বৃহস্পতিবার আগুন লাগে। দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মার্কেটের স্টাইল ডট কম নামের ওই দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, দমকল বাহিনীর চারটি ইউনিট পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানের মালিক তোফাজ্জেল হোসেন দাবি করেছেন আগুনে দোকানের ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩০ ঘ.