২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে হামলা-ভাংচুর, আহত ১০

শরীয়তপুরে স্থানীয় দুটি গ্র"পের কোন্দলের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'টি ক্লাবের কার্যালয়ে হামলা ও ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

শরীয়তপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে স্থানীয় দুটি গ্র"পের কোন্দলের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'টি ক্লাবের কার্যালয়ে হামলা ও ভাংচুর হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে আছেন- সুবচনী বাজার বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহ্জাহান বেপারী (৩৮), যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ঢালী (৪০), আব্দুল খালেক ঢালী (৬০) ও সিরাজ উদ্দিন তালুকদার (৬৫)। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার ইউসুফ ঢালী পালং (সদর) থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ইউসুফ ঢালী সাংবাদিকদের জানান, বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে স্থানীয় কবীর ঢালীর সঙ্গে হারুন রাঢ়ীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মীমাংসার জন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদে বৈঠক বসে। এর কিছুক্ষণ পর দুই পক্ষের কথা কটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। তিনি জানান, এ ঘটনার পর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি জামাল উদ্দিন তালুকদারের বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘর তছনছ করা হয়। মারধর করা হয় সিরাজ তালুকদারকে। বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বুধবার সকালে সুবচনী বাজার জিয়া স্মৃতি সংসদে হামলা চালিয়ে ক্লাব ঘর ভাংচুর করেছে সরকার সমর্থকরা। রুদ্রকর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজনু ঢালী জানান, স্থানীয় কোন্দলের জের ধরে আওয়ামী লীগের লোকজন নিজেরাই তাদের ক্লাব ভেঙ্গে বিএনপির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ঢালী বলেন, ওই রাতেই সুবচনী বাজারের বঙ্গবন্ধু স্মৃতি সংসদে বিএপির লোকজন ঢুকে আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে। জিয়া স্মৃতি সংসদ ভাংচুরের কথা অস্বীকার করে তিনি বলেন, বিএনপির দু'গ্র"পের দ্বন্দ্বের জের ধরে তাদের ফাঁসানোর জন্যই নিজেরা ক্লাবঘরটি ভাংচুর করেছে। পালং থানার ওসি মো. রবিউল আলম জানান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দ্বন্দ্বে ক্লাব দু'টির কার্যালয় ভাংচুর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৩৭ ঘ.