চাঁদপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলায় বুধবার আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুপুর ২টার দিকে মনপুরা গ্রামের এরশাদ উল্লাহ বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মজুমদার মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৮২৭ ঘ.
bdnews24