সিলেট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যাপক হারুন অর-রশিদ হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর মূল আসামি আবদুল লতিফ ওরফে কাওসার আহমদকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, বুধবার ভোররাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভারত সীমান্তবর্তী চিলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে তাকে ঢাকায় র্যাব সদর দপ্তরে পাঠানো হয়েছে।
ব্রিটেনের পাসপোর্টধারী কাওসারের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায়। তার বাবা আব্দুল খালিক জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুনকে গত ২১ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর গৌড়গোবিন্দ টিলার পাশে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন তার শ্যালক আল আজিজ চৌধুরী বাদি হয়ে কাওসারকে প্রধান আসামি করে কোতয়ালি থানায় হত্যামামলা করেন।
তারপর এ ঘটনায় জড়িত অভিযোগে কলেজের দুই ছাত্রীসহ কাওসারের দুই সহযোগীকে র্যাব গ্রেপ্তার করে।
হত্যামামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর তৌফিক এলাহী সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই আত্মগোপনে যাওয়া কাওসারের খোঁজে র্যাবের একটি বিশেষ দল সক্রিয় ছিলো। ইতিপূর্বে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাওসারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। সে অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "কাওসার ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় সে দেশে আছে কি না
bdnews24