২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোর্ড কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় বুধবার আগুন লেগেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় বুধবার আগুন লেগেছে। তবে কেউ হতাহত হয়নি। ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে ফয়'স লেক এলাকায় 'চিশতিয়া বোর্ড মিল' নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কারখানায় থাকা কাগজ ও যন্ত্রপাতি পুড়ে গেছে। দমকল বাহিনীর দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী খুলশী থানার উপ- পরিদর্শক গোলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় কারখানা বন্ধ থাকলেও ভেতরে দুই জন কর্মচারী ছিলেন। তবে ওই দুই কর্মচারী আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন বলে কারখানার মালিক আশরাফুল শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দমকল বাহিনী বলছে, কাগজ ও যন্ত্রপাতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা। তবে আশরাফুলের দাবি, কমপক্ষে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে তার। তিনি বলেন, কারখানা বীমা করা ছিলো না। ফলে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/এমআই/১৩৪৫ ঘ.