২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে: নিকাহ রেজিষ্ট্রারের সাজা

বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধনের দায়ে সাতক্ষীরার এক নিকাহ রেজিস্ট্রারকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধনের দায়ে সাতক্ষীরার এক নিকাহ রেজিস্ট্রারকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ এই সাজা দেন। রায়ের পর পুলিশ নিকাহ রেজিষ্ট্রার আব্দুল হামিদকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, দেবহাটার নাংলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী টুম্পা পারভিনের বিয়ে হচ্ছে জানতে পেরে- সোমবার ইউএনও কালাচাঁদ সিংহ পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তিনি পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় নিকাহ রেজিষ্ট্রার আব্দুল হামিদকে আটক করা হয়। এ সময় বর আবুল কালাম (২৬) বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তিনি একই উপজেলার সখিপুরের চিনেডাঙ্গা গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে। ইউএনও সাংবাদিকদের জানান, মেয়েটির বয়স সর্