ঝিনাইদহ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিণাকুণ্ডু উপজেলার পলতাডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে এক 'চরমপন্থি'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফারুক সরদার (৩২) ওই গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ ) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরমপন্থি সদস্য ফারুক এতদিন পলাতক ছিলেন। দুপুরে বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমারখালী ও হরিণাকুণ্ডু থানায় পাঁচটি হত্যা ও একটি চুরির মামলা রয়েছে।
ফারুকের চাচাতো ভাই মোজাম সরদার গত ২২ সেপ্টেম্বর র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24