ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) হত্যা মামলার অধিকতর তদন্তের আবেদন করবেন তার বাবা মাহবুবুল করিম।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত বিশেষ কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম সাক্ষ্য না দিয়ে অধিকতর তদন্তের আবেদন করবেন বলে জানালে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন সাক্ষীদের জবানবন্দি না নিয়ে আদালতের কাছে সময় চান।
ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আগামি ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহনের জন্য আবারো তারিখ রাখেন।
তিন্নির সাবেক স্বামী শাফাকাত হোসেন পিয়ালকে অভিযোগপত্রে আসামির তালিকায় না রেখে অন্যায়ভাবে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়
bdnews24