২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যহাতির আক্রমণে নিহত ১

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে একজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

শেরপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে একজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ তিনজন। সোমবার উপজেলার কর্ণঝোড়া রাজাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিহত সিরাজের (৪৫) বাড়ি কর্ণঝোড়া গ্রামে। আহতদের মধ্যে শাহজল (৩৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিক আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে ৫০/৬০ বন্যহাতি দল কর্ণঝোড়া রাজাপাহাড় এলাকার আশপাশে হানা দেয়। হাতির দলটি পাহাড়ের গাছপালা ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেই সঙ্গে পাহাড়ের উপরে ও পাদদেশের সবজি বাগান, আদা ও হলুদের বাগান তছনছ করে। এ সময় তাদের আক্রমণে দুই শিশু আহত হয়। ইউএনও জানান, সন্ধ্যায় বন্যহাতির দল আবার ক্ষেতে হানা দিলে লোকজন এদের তাড়াতে যায়। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০০ ঘ.