২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফের সংঘর্ষ, ভাংচুর-আগুন

পৃথক ঘটনায় সিরাজগঞ্জ শহরের তিনটি স্থানে সোমবার আবার সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃথক ঘটনায় সিরাজগঞ্জ শহরের তিনটি স্থানে সোমবার আবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ৪০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর হয়। আগুন দেওয়া হয় দুটি দোকানে। এ সময় লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এছাড়া অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস শেল ছোড়া হয়। শহরের জানপুর মহল্লায় একটি মোবাইল ফোনসেট চুরির টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে শুক্রবার বাহিরগোলা এলাকায় দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার পর্যন্ত সয়াগোবিন্দ বাদ্যকর পাড়া ও জানপুর পশ্চিম মহল