২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিউর রহমানের মায়ের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের মা হাজেরা খাতুন মৃত্যুবরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 07:13 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

জামালপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের মা হাজেরা খাতুন মৃত্যুবরণ করেছেন। রোববার রাত ৯টায় ঢাকার শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে তিন মেয়েসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর জামালপুর সদরের পূর্বপাড় দিঘুলী গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার স্বজনরা জানান। মরহুমার নাতি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান মহব্বত বলেন, বিকালে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.