২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 07:00 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক জয়নাল আবেদীন (৩০) মারা যান বলে পুলিশ জানিয়েছে। জয়নাল ফতেয়াবাদের চিকনদণ্ডী এলাকার সিরাজুল হকের ছেলে। নিহতের ছোট ভাই মোহাম্মদ রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "দুর্ঘটনার পর ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারলাম না।" তিনি জানান, পিকআপ ভ্যান নিয়ে জয়নাল চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। এসময় খাগড়াছড়িগামী ট্রাকটির সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে বলে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২৪৫ ঘ.