২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

খাসপুকুরের দখল নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাসপুকুরের দখল নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বারহাঁস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি খাসপুকুর নিয়ে বৈদ্যনাথপুর গ্রামের আকবর আলী ও শাহাদত হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে রাখিলা বেগম ও লাইলী বেগম নামের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। শাহাদত হোসেন ঠেকাতে গেলে তাকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষ। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.