বাগেরহাট, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট কারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
তার নাম ওবায়দুল শিকদার (২১)। সে হাড়িয়ার ঘোপ গ্রামের মুনসুর শিকদারের ছেলে।
বুধবার দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ব্যক্তি গোপালগঞ্জ থেকে গাড়িটি নিয়ে হাড়িয়ার ঘোপ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিলেন। বুধবার দুপুরে ইসরাফিল ফকির নামে তার এক আত্মীয় গাড়িটি চালানোর সময় হাড়িয়ার ঘোপ বাজারে জনৈক মুনছুরের দোকানের সামনে পথচারী ওবায়দুল শিকদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই এনামুল শিকদার বাদী হয়ে চিতলমারী থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৯ ঘ.
bdnews24