২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা থানার ইন্সপেক্টর ফারুক হোসেন জানান, শাহনাজ পারভীন নামের এক বিউটিশিয়ান ও তার স্বামী মনোয়ার হোসেন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ বাজারে একটি দোকান থেকে সেমাই ও টাইগার পানীয় কিনেন। এর দাম হয় একশ' ৩৫ টাকা। তারা দোকানদারকে এক হাজার টাকার একখানা নোট দেন। ফারুক হোসেন জানান, নোট হাতে নিয়ে দোকানদারের জাল বলে সন্দেহ হয়। এ নিয়ে কথা বলার সময় অন্য দোকানদার ও আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্প থেকে পুলিশ এসে তাদের কাছ থেকে এক হাজার টাকার আরো ৪টি জাল নোট উদ্ধার করে। ইন্সপেক্টর ফারুক হোসেন আরো জানান, জাল ৩টি নোট শাহনাজের চুলের খোঁপার ভিতর লুকানো ছিল। শাহনাজ পারভিন পুলিশকে জানিয়েছেন, ঝিনাইদহে তাদের বাড়ি। ঝিনাইদহ শহরে এবং চুয়াডাঙ্গার দর্শনায় তার বিউটি পার্লার আছে। এব্যাপারে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৬ ঘ.