রাজশাহী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
তার নাম মুনতাজ আলী (৭০)। বাড়ি পবা উপজেলার দারুশা কর্নহাট গ্রামে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজপাড়া থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিঙ্গাডোবা বাইপাস সড়ক পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মুনতাজ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫১ ঘ.
bdnews24