ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী, কুমিল্লা, মাগুরা ও বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৪ জন।
কুমিল্লায় মঙ্গলাবর গভীররাতে বাস চাপায় সস্ত্রীক মারা গেছেন এক পরিহন মালিক। পরদিন ভোররাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে আরো চারজন।
ঈদুল আজহার দিন বুধবার মাগুরায় মারা গেছে তিনজন। নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: সকালে শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকায় ও সদর উপজেলার শাহেপ্রতাপ মোড়ে দুটি দুর্ঘটনায় মারা গেছেন চারজন।
এরা হলেন- শাহেপ্রতাপ এলাকার হোসেন আলী (৬৫),শিবপুর মানিকদি গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কাসেম (৩৫), তার ভাই শফিকুল ইসলাম (২২) ও ভাইপো বিজয় (৪)।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাপ মোড়ে মটরসাইকেল চাপায় হোসেন আলী মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে মটরসাইকেলটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
সদর থানার ওসি নজরুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বেলা সাড়ে ১১টায় শিবপুরের পুরান্দিয়া এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মারা গেছে অটোরিকশাচালক, তার ভাই ও ভাইপো।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, ঈদুল আজহা উপলক্ষে অটোরিকশাচালক তার ভাই ও ভাইপোকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হন।
কুমিল্ল
bdnews24