মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ঈদ শুভেচ্ছার' নামে অনেকেই পোস্টার-ব্যানার-লিফলেট প্রকাশ করছেন। তারা পরে স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে গেলে এ বিষয়টি তদন্ত করবে নির্বাচন কমিশন।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আগাম শুভেচ্ছার ছড়াছড়ি চলছে। ঈদ শুভেচ্ছার নামে মেজবান খাওয়ানো কিংবা পোস্টার, দেওয়াল লিখন, ব্যানার বা লিফলেট দিয়ে প্রচার চালাচ্ছেন তারা।
আইনী সীমাবদ্ধতার কারণে এ মুহূর্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ইতিমধ্যে 'সম্ভাব্য প্রার্থীদের' বিষয়ে নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব (পল্ল
bdnews24