২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতাধিক গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা, চাঁদপুর, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বরগুনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা, চাঁদপুর, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বিভিন্ন পীর ও তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া। সকাল সাড়ে ৮টায় বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা শরীফ বাড়ি মসজিদ, বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থী। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করেন। কুকুয়ার কাদিয়ানী স