২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলা ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দারুসসালাম থানায় ট্রাফিক কনস্টেবল আলতাফ উদ্দিন বাদি হয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর ডিপজলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাফিক কনস্টেবল আলতাফ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গাবতলীর তিন রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ডিপজলের একটি গাড়ি বেড়িবাঁধ থেকে এসে বেপরোয়াভাবে চালিয়ে সিগন্যাল ভঙ্গ করে। "কনস্টেবল আলতাফ বাধা দিলে ডিপজল গাড়ি থেকে বের হয়ে ফিল্মিস্টাইলে তার কলার চেপে ধরে তাকে চড়-থাপ্পর দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় ডিপজল তাকে বলে