২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে বাস ও মটরসাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বরিশাল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে বাস ও মটরসাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- মটরসাইকেল চালক মিজানুর রহমান (৩০) ও বাসযাত্রী হাসান গাজী (২৬)। হাসান গাজীর স্ত্রী রহিমা বেগম (২৪) ও তার শ্যালক শাকিলকে (২৫) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকেরগঞ্জ থানার পরিদর্শক শওকত আনোয়ার বলেন, পটুয়াখালী থেকে বরিশালগামী একটি বাসের সঙ্গে নন্দপাড়া এলাকায় বিপরীত দিকে থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও বাসের ওই যাত্রী মারা যান। পুলিশ কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য লাশ দুটি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৪ ঘ.