গাজীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় নয় ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে গাজীপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদের নতুন বাজার এলাকায় পৌঁছালে তিনটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এতে ৫০ জনেরও বেশি লোক আহত হয়। এ দুর্ঘটনার পর এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কাওরাইদ রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, লাইনচ্যুত বগি তিনটি সরানোর পর দুপুর ২টার দিকে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24