২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

নগরীর খুলশী থানার বিশ্বকলোনি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর স্বামী রোববার থেকে পলাতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার বিশ্বকলোনি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর স্বামী রোববার থেকে পলাতক। সোমবার সকালে পারভীন আক্তার (৩৪) নামে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। তার পাঁচ বছরের একটি মেয়ে ও চার বছর বয়েসী একটি ছেলে আছে। নিহতের স্বামী আবুল কাশেমসহ (৫৫) পাঁচজনকে আসামি করে খুলশী থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই মো. পারভেজ। পুলিশ জানিয়েছে রোববার রাত থেকে আবুল কাশেম পলাতক রয়েছে। খুলশী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পারভিনের লাশ উদ্ধার করে। পারভিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। "পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে," জানিয়ে শাহজালাল বলেন, "পারভীনের পাঁচ বছর বয়সী মেয়ে তিথি আক্তার বলেছে, 'রোববার রাতে মাকে মারধর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বাবা। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রেখে জানালা দিয়ে পালিয়ে যায়।'" বিকাল পাঁচটা পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৩৬ ঘ.