২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জঙ্গি সন্দেহে আটক ৩৫

জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহে কক্সবাজারে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ৩৫ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহে কক্সবাজারে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ৩৫ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে শহরের হোটেল অ্যালবাট্রস গেস্ট হাউস থেকে ওয়ার্ল্ড এসেম্বলি ফর মুসলিম ইয়ুথের (ওয়ামি) এসব প্রশিক্ষণার্থীকে আটক করা হয়। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে সন্দেহে তাদের আটক করা হয়।" যাচাইবাছাই শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও প্রশাসনের অনুমতি ছাড়া ওয়ামি এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল। তবে ওয়ামির দায়িত্বপ্রাপ্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, গত শুক্রবার থেকে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। আটক করা হয়েছে- ইয়াসমিন আকতার (১৮), জোহরা খাতুন (১৯), ছখিনা খানম (২৬), দিলরুবা সুলতানা (২২), মোহাম্মদ আমিন উল্লাহ (২৩), মোহাম্মদ রেদোয়ানুল হক (২২), ফখরুল ইসলাম (৪২), মোহাম্মদ আলী জোহার (২৪), মোহাম্মদ সলিমুল্লাহ (৩৮), আবদুল মালেক (৪৮), নুরুল আমিন (১৯), মোকতার আহমদ (৩৬), সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ (২০), লোকমান হাকিম (২৮), মোহাম্মদ ইউনুছ (৩৪), জুলকারনাইন (৩৬), আলী হোসেন (২৩), মোহাম্মদ সেলিমুল কালাম (৩৭), আহমদ কবির (৩৮), মোহাম্মদ ইয়াছিন (৩৫), নজির আহমদ (৩২), মোহাম্মদ সামশুল হুদা (৩৫), মোহাম্মদ আবদুল্লাহ (২৮), মোহাম্মদ আমিন (২১), দীন মোহাম্মদ (২২), আবদুল হালিম (২৭), মোহাম্মদ হোসেন (২২), মোহাম্মদ নুরুল আলম (২৩), মোয়াজ্জেম হোসেন (৩০), মোহাম্মদ ওসমান (২০), এনায়েত উল্লাহ (২৬), মোহাম্মদ হাশেম (৩১), আবদুল আজিজ (৩৩), মোহাম্মদ আসাদ (৩০) ও নুরুল কবির (৩২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৩২ ঘ.