২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর সংষর্ষে আহত ৩০

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেত্রকোনায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

নেত্রকোনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেত্রকোনায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে জেলার খালিয়াজুরী উপজেলার হারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। আহতদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে ক্রিকেট খেলা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেলাল মিয়া ও আব্দুল খালেকের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত রোকন উদ্দিন, আসাবুল, হাবিবুর রহমান, কাজলকে নেত্রকোনা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে- হক মিয়া, কামরুল, খোকন, আইনুল, খায়রুন নাহার, মাসুদ মিয়া, মাহবুব, রাজিয়া মুসাব্বির, খোরশেদ, শব জাহান, রাজমহল ও সাইফুলকে। খালিয়াজুরী থানার ওসি আফতাব উদ্দিনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.