ঢাকা, ১২ নভেম্বর (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে শুক্রবার এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বরিশালে এক স্কুলছাত্র এবং সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জের এই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
বরিশালে স্কুল ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: শুক্রবার সকালে যশোর শিক্ষা বোর্ড কাযালয়ের সামনে জসিমউদ্দিন নামের এক অটোরিকশা (ইজিবাইক) মিস্ত্রিকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জসিম যশোর শহরতলীর কেসমত নওয়াপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে।
কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে জসিম চা খেতে যশোর শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বাবুর চায়ের দোকানে যান।
সেখানে বাবুর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুর নেতৃত্বে ওই এলাকার রশিদুলসহ কয়েকজন তাকে একের পর এক ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জসিমের।
ওসি জানান, ঘটনার পরপরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে আটক করা হয় উপশহর মার্কাস মসজিদ এলাকার বাবু ও রশিদুলকে।"
জসিমের বাবা আব্দুর রব সাংবাদিকদের বলেন, যশোর শিক্ষা বোর্ডের সামনে একটি চায়ের দোকান দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো জসিম। কিন্তু পাশের চা দোকানি বাবু এতে বাধা দেয়।
এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। এর জের ধরেই ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করছেন।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বরিশাল: মুলাদি উপজেলার সেলিমপুর বাজার এলাকা থেকে আশরাফুল (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সেলিমপুর গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে এবং স্থানীয় আলিমাবাদ এবিআর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সেলিমপুর বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুলের মামাতো ভাই তোফাজ্জল (২০) ও তার বন্ধু মোবারেক সরদারকে (৩২)
আটক করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের গলা ফুলে উঠেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে স্কুল শেষে একইগ্রামে মামা হান্নান হাওলাদারের বাড়িতে বেড়াতে যায় আশরাফুল। তখন তার সঙ্গে থাকা মোবাইল সেট মামাতো ভাই তোফাজ্জল নেয়। কিছুক্ষণ পরে মোবাইল সেট ফেরত চাইলে তোফাজ্জল দিতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে দু'জনের মধ্যে তর্কাতর্কি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতে ফুফাতো ভাই আশরাফুলকে নিয়ে ঘর থেকে বের হয় তোফাজ্জল।
লাশ উদ্ধারকারী মুলাদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অতুল জানান, নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
মুলাদী থানার ওসি আমিরুজ্জামান জানান, আটক দু'জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, আশরাফুলের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা ঢাকায় থাকেন। তিনি আসার পর মামলা হবে।
মানিকগঞ্জ: বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলায় মিনু বেগম (৩০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
মিনু একই উপজেলার বালিয়াবিল গ্রামের আব্দুল আজিজের মেয়ে।
আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০০ সালে পৌলি গ্রামের মাহমুদ আলীর ছেলে লোকমান হোসেনের সঙ্গে মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই মিনুকে মারধর করতো লোকমান।
গত শুক্রবার লোকমান তার কাছ থেকে ব্যবসার অজুহাতে ৫০ হাজার টাকা নেয় বলে জানান আজিজ।
বৃহস্পতিবার রাতে লোকমান ও মিনুর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই সে মিনিকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে গৃহবধুর চাচা আবুল হোসেন মিনুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না বলে জানান এসআই কামাল।
সিরাজগঞ্জ: শুক্রবার দুপুরে উল্ল
bdnews24