২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় একটি লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া বেইলি ব্রিজের ওপর থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

গাইবান্ধা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া বেইলি ব্রিজের ওপর থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মিঠু মিয়া (৩৫)। তিনি গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার বাদশা মিয়ার ছেলে। পলাশবাড়ী থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ওই সেতুর রেলিংয়ে মিঠুর মাথা আটকে ছিলো। আর দেহ ঝুলছিলো।" মিঠুর দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে বলেও জানান ওসি। তবে মিঠু দুর্ঘটনায় মারা গেছেন, না হত্যাকাণ্ডের স্বীকার তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১১ ঘ.