২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে লোকসঙ্গীত উৎসব

বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জ শহরে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে লোকসঙ্গীত উৎসব। দুই দিনব্যাপী এ উৎসব শেষ হবে শুক্রবার বিকালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 03:19 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জ শহরে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে লোকসঙ্গীত উৎসব। দুই দিনব্যাপী এ উৎসব শেষ হবে শুক্রবার বিকালে। সুরমা আঞ্চলিক শিল্পী গোষ্ঠী এ উৎসবের আয়োজন করেছে। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সামছুল আবেদীন, ডি চৌধুরী অসিত ও মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুরমা আঞ্চলিক শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আপ্তাব মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর গান পরিবেশ শুরু করেন সুনামগঞ্জের শিল্পীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১৯ ঘ.